জগন্নাথপুরে উত্তরপত্র মূল্যায়ন কক্ষে শিক্ষকদের মারামারি

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ২১:৪৮
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার জগন্নাথপুর উপজেলায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষে উত্তরপত্র মূল্যায়ন চলাকালে মঙ্গলবার প্রাথমিক শিক্ষক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে ২ শিক্ষকের মধ্যে মারামারির ঘটনায় ৩ শিক্ষক আহত হয়েছেন। আহতরা হলেন শিক্ষক মোশারফ হোসেন, ধীরেন্দ্র তালুকদার ও সুদীপ ভট্টাচার্য। এ সময় শ্রেণীকক্ষের আসবাবপত্র ভাঙচুরসহ পরীক্ষার উত্তরপত্র তছনছের ঘটনা ঘটলেও উত্তরপত্রগুলোর কোন ক্ষতি হয়নি বলে উত্তরপত্র মূল্যায়ন কাজে নিয়োজিত শিক্ষকরা জানিয়েছেন। ওসি (তদন্ত) মাকসুদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পৌঁছেন। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে উপজেলা শিক্ষা অফিসার মোশারফ হোসেন তাত্ক্ষণিকভাবে অভিযুক্ত ২ শিক্ষক ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ ভট্টাচার্য ও হাছান ফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র তালুকদার ভবিষ্যতে এ ধরনের ঘটনা সৃষ্টি না করার শর্তে শিক্ষা অফিসার বরাবরে মুচলেকা দিলে বিষয়টি নিষ্পত্তি হয়।