দেবিদ্বারে জামায়াত নেতা আটক

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ২১:৪৯
সফিকুল ইসলাম (৫০) নামে উপজেলা জামায়াতের এক রোকনকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ। বুধবার সকালে উপজেলা সদরের কলেজ রোড এলাকায় ছাত্র শিবির নেতা মুজাহিদুল ইসলাম হত্যার প্রতিবাদ ও মানবতা বিরোধী বিক্ষোভ মিছিল থেকে তাকে আটক করা হয়। সফিকুল ইসলাম দেবিদ্বার উপজেলার নারায়নপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে। তিনি মুরাদনগর উপজেলার গুঞ্জর মাদ্রাসার অধ্যক্ষ ও জামায়াত রোকন।