প্রভাতের শিশির ভেজা ঘাস আর ঘন কুয়াশার চাদর হেমন্তের শেষে শীতের আগমনের বার্তা জানান দিচ্ছে আমাদের। শীত যত বাড়বে রসের মিষ্টি ও তত বাড়বে। শীতের সঙ্গে খেজুর রসের এক অপূর্ব যোগাযোগ। উত্ত্তর মাদ্রাজ এলাকার রস সংগ্রহকারী নুরুল ইসলাম জানান, এই শীত মৌসুমেই সাধারণত খেজুর গাছ ছোলা হয়। রস সংগ্রহের জন্য খেজুর গাছকে প্রস্তুত করা হয়েছে ।
উপজেলার বিভিন্ন স্থানে ইতিমধ্যে গাছে খিলি লাগানোর কাজ শেষ হয়েছে। কিন্তু ইটভাটায় পোড়ানোর কারণে খেজুর গাছের সংখ্যা অনেক কমে গেছে। যার কারণে আগের মতো খেজুর গাছ এখন আর চোখে পড়ে না। ইটভাটায় খেজুর গাছ পোড়ানো আইনত নিষিদ্ধ হওয়ার পর ও ইটভাটার মালিকরা পোড়াচ্ছে খেজুর গাছ।
