পাংশায় ফুটপাত দখল করে দোকান

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ২১:৫৪
রাজবাড়ীর পাংশা পৌর শহর জুড়ে ভোর থেকে গভীর রাত পর্যন্ত ট্রাক নছিমন করিমন অটোরিকশা ও ভ্যানের যত্রতত্র পার্কিং এবং রাস্তার দু’পাশ দিয়ে ফুটপাত দখল করে অবৈধভাবে শতাধিক দোকান গড়ে ওঠার কারণে তীব্র যানজটে অতিষ্ঠ শহরের সকল পেশার মানুষ। শহরের প্রধান সড়কের কালিতলা মোড়, থানাগামী টেম্পু স্ট্যান্ড, সমিল পাড়া, থানা মোড় পুরাতন বাজার, স্টেশন রোড আজিজ সরদার বাসস্ট্যান্ডগামী রেলগেট এলাকা, সরদার বাসস্ট্যান্ড এলাকাগুলোতে যত্রতত্র পার্কিং এবং রাস্তার দু’পার্শ্বে ফুটপাতের জায়গা দখল করে শতাধিক দোকান গড়ে ওঠায় যানজট লেগেই থাকে।