ফরিদগঞ্জে সরকারি কোয়ার্টারগুলোর জীর্ণদশা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ২১:৫৬
উপজেলা পরিষদের সরকারি কোয়ার্টারগুলোর দীর্ঘদিন যাবত্ জরাজীর্ণ দশা চলছে। ফলে কোয়ার্টারগুলোতে বসবাসকরীরা শংকিত হয়ে পড়েছে। ১৯৮২ সনে উপজেলা পরিষদের সূচনা লগ্নে এ কোয়ার্টারগলো নির্মিত হয়। নির্মাণের এখন পর্যন্ত উল্লেখযোগ্য সংস্কারের অভাবে এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে পরিত্যক্ত হওয়ার উপক্রম হয়েছে। ছাদ চুঁইয়ে পানি পড়া আর প্রতিনিয়ত ছাদের কংক্রিট খসে পড়ছে। এ পরিস্থিতিতে ৩টি সরকারি কোয়ার্টার রয়েছে। এদিকে একই অবস্থায় পড়েছে মাধ্যমিক শিক্ষা অফিস, হিসাবরক্ষণ অফিস, মত্স্য অফিস, সমাজ সেবা অফিসসহ নির্মাণ কাজে নিয়োজিত উপজেলা প্রকৌশল দপ্তরটিও। কোয়ার্টার ও দপ্তরগুলোর জানালা-দরজাগুলো জরাজীর্ণ । অফিসগুলোতে ছাদ চুঁইয়ে পানি পড়ার কারণে মূল্যবান নথিপত্র নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোঃ মামুন খান জানান, কোয়ার্টারগুলোর সংস্কার কাজের টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। আশা করা যায় মেরামত কাজ শুরু করা সম্ভব হবে।