সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ২১:৫৯
কিশোরগঞ্জে স্বাস্থ্যমেলা উদ্বোধন কিশোরগঞ্জ প্রতিনিধি নারী বান্ধব হাসপাতাল কর্মসূচির আওতায় জেলা সদর আধুনিক হাসপাতাল প্রাঙ্গণে স্বাস্থ্যমেলা গতকাল বুধবার থেকে শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে এবং বন্ধন সোসাইটি, নারীপক্ষ ও ইউনিসেফের সহযোগিতায় স্বাস্থ্যমেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান। সিভিল সার্জন ডা. হুসাইন সারোয়ার খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মো. শামসুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনিছুজ্জামান। মেহেরপুরে কৃষকদের প্রশিক্ষণ মেহেরপুর প্রতিনিধি মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল বুধবার মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়নে রবি ১২-১৩ মৌসুমে ২য় শস্য বহুমুখী করণ এমসিডিপি প্রকল্পের আওতায় কৃষকদল প্রশিক্ষণের আয়োজন করা হয়। সদর উপজেলা কৃষি অফিসার এনএ হালিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য উত্পাদন বিশেষজ্ঞ শেখ আমিনুল হক। বক্তব্য রাখেন জুবাইদুর রহমান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আশরাফুল আলম প্রমুখ। বাঞ্ছারামপুরে আলোচনা সভা বাঞ্ছারামপুর সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম ইসহাক, এলাকার ইউপি চেয়ারম্যানরা, স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধানগণ। জগন্নাথপুরে স্কুল উদ্বোধন জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে মীরপুর গ্রামে সবজি চাষে সমন্বিত ব্যবস্থাপনা স্কুল বুধবার উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াদুদ স্কুলটি উদ্বোধন করেন। আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা শওকত হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউএনও আব্দুল ওয়াদুদ, মীরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মতিউর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাফর আহমদ চৌধুরী। নেত্রকোনায় প্রতিবন্ধী বিষয়ক কর্মশালা নেত্রকোনা প্রতিনিধি বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও নেত্রকোনা স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে দু’দিনব্যাপী “প্রতিবন্ধী বিষয়ক সাংবাদিকদের সচেতনতামূলক প্রশিক্ষণ” কর্মশালা গতকাল বুধবার স্বাবলম্বী উন্নয়ন সমিতির হল রুমে অনুষ্ঠিত হয়। মানবাধিকার সাংবাদিক ফোরামের নির্বাহী পরিচালক খায়রুজ্জামাল কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালা উদ্বোধন করেন স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া। তারাগঞ্জ ভেজাল বীজে সয়লাব তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা উপজেলার হাট-বাজারগুলো ভেজাল ও নিম্নমানের বীজে সয়লাব হয়ে পড়েছে। রবি মৌসুমের শুরু থেকে এসব ভেজাল ও নিম্নমানের বীজ কিনে শত শত কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকদের অভিযোগ, উপজেলা সদর বাজারসহ ইকরচালী, কাশিয়াবাড়ি, বুড়িরহাট ও চিকলিসহ উপজেলার ছোট-বড় হাট-বাজারগুলোতে প্রায় শতাধিক বীজ বিক্রেতার দোকানে ভেজাল ও নিম্নমানের বীজ প্রকাশ্যে বিক্রি হচ্ছে। এ ভেজাল বীজ কিনে কৃষকরা প্রতারিত হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নালিতাবাড়ীতে নামকরণ দিবস পালন নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা বুধবার ‘বাংলাদেশ’ নামকরণ দিবস পালন উপলক্ষে শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলায় সেঁজুতি বিদ্যা নিকেতনের উদ্যোগে শহরে ছাত্র/ছাত্রী শিক্ষক ও অভিভাবকদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মাদারীপুরে ব্র্যাকের কর্মশালা মাদারীপুর প্রতিনিধি ব্র্যাকের আয়োজনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ কর্মসূচি শীর্ষক এক কর্মশালা বুধবার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ব্র্যাক নারীর ক্ষমতায়ন কর্মসূচি ব্যবস্থাপক মো. আজিজুর রহমান। বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. নূর-উর-রহমান, সিভিল সার্জন ডা. সুকুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ছিদ্দিকুর রহমান, ব্র্যাক ফরিদপুর আঞ্চলিক ব্যবস্থাপক রমজিত মন্ডল। কমলনগরে শ্রমিকের মৃত্যু রামগতি সংবাদদাতা লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন গ্রামে গতকাল বুধবার গাছ থেকে পড়ে আবু ছায়েদ (৫০) নামের এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। আবু ছায়েদ ওই গ্রামের আলাউদ্দিন হাওলাদারের বাগানের কড়ই গাছে ডাল কাটতে উঠলে পা ফসকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আবু ছায়েদ সাহেবেরহাট ইউনিয়নের চরজগবন্ধু গ্রামের মৃত মন্তাজ মিয়ার ছেলে। ফুলপুরে সাবেক এমপি’র মতবিনিময় ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা গতকাল বুধবার ফুলপুর উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক এমপি শাহ্ শহীদ সারোয়ার ফুলপুরে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে তার থানা রোডস্থ নিজ বাসভবনে এক মতবিনিময় সভা করেন। এ সময় তিনি বিএনপি’র বিভিন্ন কর্মসূচি সফল করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। গোবিন্দগঞ্জে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ বিতরণ গোবিন্দগঞ্জ সংবাদদাতা গাইবান্ধা গোবিন্দগঞ্জের গোলাপবাগ হাটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৯ ব্যবসায়ীর মাঝে বুধবার সরকারি তহবিল থেকে ঢেউটিন, নগদ টাকা এবং কম্বল বিতরণ করা হয়। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুজ্জামান উপজেলা চত্বরে এসব বিতরণ করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নায়েব আলী, পৌরসভার কাউন্সিলর কে এম জাহাঙ্গীর আলম, মহিলা কাউন্সিলর গোলাপী বেগম, মারুফা বেগম উপস্থিত ছিলেন। মেহেরপুরে শিশু পাচার প্রতিরোধে সেমিনার মেহেরপুর প্রতিনিধি মেহেরপুরে বাংলাদেশ শিশু অধিকার ফোরামের উদ্যোগে শিশু পাচার প্রতিরোধে সরকার ও সুশীলসমাজের ভূমিকার উপরে সেমিনার অনুষ্ঠিত হয়। বুধবার স্থানীয় এনজিও মানবউন্নয়ন কেন্দ্র (মউক) এর হল রুমে আয়োজিত সেমিনারে শিক্ষাবিদ সাইদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার। কচুয়ায় আর্সেনিক প্রতিরোধে সভা কচুয়া সংবাদদাতা কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়ন পরিষদের হলরুমে শনিবার আর্সেনিক পরীক্ষা প্রতিবেদন উপস্থাপন শীর্ষক মতবিনিময় সভা হয়। এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক, আরসিডিএস ও জাইকার যৌথ সহযোগিতায় এ মতবিনিময় সভা আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা সহিদ উল্যাহ। আলোচনায় অংশ নেন এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক-এর সৈয়দ এএইচ সানী। কোটালীপাড়ায় নারী নির্যাতন প্রতিরোধ সমাবেশ কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা গোপালগঞ্জের কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে র্যালি ও সমাবেশ হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেনুকা বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার রথীন্দ্রনাথ বিশ্বাস। সদরপুরে একেকের প্রশিক্ষণ সমাপ্ত সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা ফরিদপুরের অক্সফার্ম জিবির সহযোগিতায় এবং একেকের উদ্যোগে গ্রাম উন্নয়ন কমিটির সদস্যদের নিয়ে ৩ দিনব্যাপী সংগঠন ব্যবস্থাপনা ও নেতৃত্ব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন চরনাসিরপুর ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান মাতুব্বর। এ প্রশিক্ষণে ২৫ জন গ্রাম উন্নয়ন সংগঠনের সদস্য অংশগ্রহণ করেন। বুধবার প্রশিক্ষণ সমাপ্ত হয়। মদনে ওপেন হাউজ ডে মদন (নেত্রকোনা) সংবাদদাতা বুধবার মদন থানার দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। মদন থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নেত্রকোনা জেলার নবাগত পুলিশ সুপার জাকির হোসেন খান। উপজেলা চেয়ারম্যান বীর গোলাম আহম্মদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউল আলম, পৌর মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন সফিক, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নূরুল ইসলাম ছদ্দু, বিএনপি’র সভাপতি এম এ হারেছ, প্রেসক্লাব সভাপতি এটিএম আঃ হাই। বটিয়াঘাটায় সেলাই মেশিন বিতরণ বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা আয় বৃদ্ধিমূলক দর্জি প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ উপলক্ষে সভা গতকাল বুধবার মল্লিকের মোড়ে অনুষ্ঠিত হয়। নয়মী মহিলা সমাজ কল্যাণ সমিতির আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা ব্যাপটিস্ট চার্জ সংঘের সভাপতি তুষার দোবে বাবলু। প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান ভগবতী গোলদার। বক্তব্য রাখেন বটিয়াঘাটা প্রেসক্লাব সভাপতি শেখ আব্দুল হামিদ।