গতকাল জাতীয় ক্রীড়া পরিষদে ষষ্ঠ বেগম লায়লা আলম আন্তর্জাতিক রেটিং মহিলা দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে। রাজনৈতিক ব্যক্তিত্ব মোজাফফর হোসেন পল্টু প্রতিযোগিতার উদ্বোধন করেন। ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এই খেলায় ৩৬ জন দাবাড়ু অংশ নিচ্ছেন। বিজয়ীদের পঁয়ত্রিশ হাজার টাকার অর্থ পুরস্কার দেয়া হবে। গতকাল প্রথম রাউন্ডের খেলা শেষে ১৭ জন খেলোয়াড় নিজ নিজ খেলায় জিতেছেন। প্রথম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ সাম্মী আক্তার মোনাকে, আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা কাজী অপূর্বাকে, ফিদে মাস্টার নাজরানা খান ইভা খন্দকার সুমাইয়াকে, শারমীন সুলতানা শিরিন নুশরাত জাহান মমকে এবং মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা হিলারীকে এবং জাহানারা হক রুনু মালিহাকে হারিয়েছেন। আজ বেলা সাড়ে তিনটা হতে একই স্থানে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।
