৮ম সংবাদপত্র মজুরি বোর্ডের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, ইহসানুল করিম এর পদত্যাগপত্র গৃহীত হওয়ায় তাকে ৮ম সংবাদপত্র মজুরি বোর্ড-এর সদস্য থেকে অব্যাহতি প্রদান করা হলো। এদিকে তথ্য মন্ত্রণালয়ের ১৮ সেপ্টেম্বর প্রজ্ঞাপনে ৮ম সংবাদপত্র মজুরি বোর্ডের সদস্য হিসেবে দি নিউ এজ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম খান বাদলকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ঐ নামের স্থলে এ এস এম শহীদুল্লাহ খান পড়তে হবে। ৮ম সংবাদপত্র মজুরি বোর্ডের কার্যপরিধি অপরিবর্তিত থাকবে। -তথ্য বিবরণী
