শোক সংবাদ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১২, ২২:০৩
শহরজান বানু পিরোজপুরের বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শেখ সাইদুর রহমানের স্ত্রী ও স্থানীয় আফতাব উদ্দিন কলেজের সহকারী অধ্যাপক শহরজান বানু (৫৮) বুধবার ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি বেশ কিছুদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। তিনি স্বামী ও দুই ছেলে রেখে গেছেন। পারভীন দিলরুবা গাজীপুরের কাপাসিয়া উপজেলাধীন বারিষাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনের স্ত্রী ও খোদাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীন দিলরুবা (৫৪) গত মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্বামী, ৩ মেয়ে, ২ ছেলে রেখে গেছেন। ফজিলা খাতুন বরিশালের বানারীপাড়ায় সৈয়দকাঠি ইউনিয়ন বিএনপি নেতা শফিকুল ইসলাম দুলাল মুন্সির মাতা ফজিলা খাতুন (৭৫) মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি ৪ ছেলে ও ২ মেয়ে রেখে যান। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রশিদান্নাহার দৈনিক আমার দেশ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি এসএম জাকারিয়া মাহমুদের মাতা বেগম রশিদান্নাহার (৮৬) সোমবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি ৩ পুত্র, ৩ কন্যা রেখে গেছেন। মোহাম্মদ মোশাররফ হোসেন মৌলভীবাজার মাইজপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক মৌলভী মোহাম্মদ মোশাররফ হোসেন (৩২) বুধবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি পিতা, ৩ ভাই, ৪ বোন, স্ত্রী ও ১ ছেলে রেখে যান।