নগরীর লবণচরা এলাকা থেকে বিদ্যুত্ (২৫) নামে এক যুবলীগ কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ জানায়, গতকাল বুধবার খবর পেয়ে লবণচরা এলাকার রূপসা ব্রিজের পশ্চিম পাশে একটি সী ফুড কোম্পানির সামনে থেকে বিদ্যুতের লাশ উদ্ধার করা হয়। খুলনা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক মানস দাশ জানান, মঙ্গলবার রাতের কোন এক সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিদ্যুেক হত্যা করা হয়েছে। আর্থিক লেনদেনের কারণে তাকে হত্যা করা পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। নিহত বিদ্যুত্ যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। তার পিতা আজিবর রহমানও কয়েক বছর পূর্বে সন্ত্রাসীদের হাতে নিহত হন। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে।
