ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় কারিগাঁও সীমান্তের ৩৫৫ নম্বর পিলার এলাকায় গতকাল বুধবার দিবাগত রাত ১টায় সাকিরুল (২৭) নামের এক বংলাদেশি কৃষক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। সাকিরুলের পরিবারের দাবি—ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফের গুলিতে তিনি গুরুতর আহত হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ৪টায় তিনি মারা যান। দিনাজপুর-২ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অপস অফিসার মেজর মোন্তাছির মামুন সিদ্দিক জানান— সাকিরুল হরিপুর উপজেলার জীবনপুর গ্রামের এরফান আলীর ছেলে। কৃষক সাকিরুল বেগুন ক্ষেত পাহাড়া দিচ্ছিলেন। রাত দেড়টায় তিনি গুলিবিদ্ধ হন। তার পরিবারের অভিযোগ—বিএসএফের গুলিতে তিনি মারা গেছেন।
