জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান গতকাল এক বিবৃতিতে মঙ্গলবার সারাদেশে ৪ শতাধিক নেতাকর্মী গ্রেফতার ও ২ শতাধিক জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীকে আহত করার প্রতিবাদে গতকাল দেশব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনের সময় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের আরো দেড়শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল সফল করার মাধ্যমে দেশবাসী এ সরকারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেছে। আমরা সরকারের এই অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী আচরণের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গ্রেফতার, হামলা, নির্যাতন চালিয়ে জনগণের আন্দোলন স্তব্ধ করা যাবে না। তিনি জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে অবিলম্বে মুক্তি, কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্বহাল ও গত দু দিনে সারাদেশে গ্রেফতারকৃত নেতা-কর্মীদের নি:শর্ত মুক্তির দাবি জানান।
