তথ্য বিচিত্রা

পাহাড়

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১২, ১৯:২৬
বিশ্বে সবচেয়ে বেশি খেলা হয় যে খেলাটি সেটির নাম ফুটবল। শুধু তাই নয়, কোনো একটি খেলার মোট দর্শকসংখ্যার বিবেচনাতেও এক নম্বরে আছে ফুটবল। ১৯০১ সাল থেকে বক্সিং খেলাটি আইনতভাবে একটি অনুমোদিত খেলার স্বীকৃতি পায়। টেলিভিশনের সবচেয়ে বেশি দর্শক আকর্ষণের তালিকায় রয়েছে বিভিন্ন খেলা। এর মধ্যে সবচেয়ে বেশি দর্শক টিভির সামনে ভিড় করেন গ্রীষ্মকালীন অলিম্পিক দেখার জন্য। আর দর্শক আকর্ষণের দিক থেকে তার পরেই রয়েছে ফুটবল ও ফর্মুলা ওয়ান রেসিং। ১৮৯৬ সালে গ্রিসের এথেন্সে আয়োজিত আধুনিক অলিম্পিকের প্রথম আসরে ৩১১ জন পুরুষ অ্যাথলেট থাকলেও কোনো মেয়ে অ্যাথলেট ছিলেন না। একটি বেসবলে ১০৮টি সেলাই থাকে। অন্যদিকে একটি ক্রিকেট বলে সেলাই থাকে ৬৫ থেকে ৭০টির মতো। একটি ব্যাডমিন্টন শাটল খুব সহজেই প্রতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার মতো গতিতে ছুটতে পারে। টেনিস খেলায় পয়েন্ট শূন্য বুঝাতে যে ‘লাভ’ শব্দটি ব্যবহার করা হয় সেটি এসেছে ফ্রেঞ্চ শব্দ ল’ফ থেকে যার অর্থ হলো ডিম যা দেখতে অনেকটা শূন্যের মতোই।’