বিকেএমইএ এবং সিএনটিএসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১২, ২০:৪৫
গতকাল রাজধানীর একটি হোটেলে বিকেএমইএ নেতৃবৃন্দের সাথে উচ্চ পর্যায়ের চীনা ব্যবসায়ী প্রতিনিধি দলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিকেএমইএ এবং চায়না ন্যাশনাল টেক্সটাইল এন্ড অ্যাপারেল কাউন্সিল (সিএনটিএসি) এর মধ্যে নীট শিল্পখাতের উন্নয়ন ও বাণিজ্য সমপ্রসারণসহ এ খাতের সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিকেএমইএ-এর পক্ষে ১ম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম এবং সিএনটিএসি এর ডেপুটি ডিরেক্টর লিন ওয়ানফেজ চুক্তিতে স্বাক্ষর করেন। - প্রেস বিজ্ঞপ্তি