কুমিল্লার টমছমব্রীজে ওভারপাস,পদুয়ার বাজার বিশ্বরোড চৌরাস্তায় ফ্লাইওভার ও সদর দক্ষিণ উপজেলার সামনে আন্ডারপাস নির্মাণের দাবিতে মহানগরের ২১নং ওয়ার্ড ঐক্য সংহতি, যুবঐক্য সংহতি ও ছাত্রঐক্য সংহতি পরিষদের যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার কুমিল্লা সড়ক ভবন প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। দাবি মানা না হলে আগামী ২৪ জানুয়ারী সড়ক ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল হক চৌধুরী।
বক্তব্য রাখেন মহানগর ঐক্য সংহতি পরিষদের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান সুরুজ,সদর দক্ষিণ উপজেলা ঐক্য সংহতি পরিষদের সাধারণ সম্পাদক ইসমাঈল মজুমদার । উপস্থিত ছিলেন সাবেক পৌর প্রশাসক নূরুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান, সফিকুজ্জামান মজুমদার, মোস্তাফিজুর রহমান বাবুল, মোহাম্মদ আমান উল্লাহ, ওবায়েদুল কবির মোহন, ওবায়েদুল হক লিটন, মোঃ আবুল বাশার, সৈয়দ ফারুক আহমেদ প্রমুখ।
