গতকাল বৃহস্পতিবার ভোর রাতে সদর উপজেলার মোহাম্মদনগর এলাকার সমাসপুর গ্রামে মাস্টার ব্রিকফিল্ডের ইটভাটায় আগুনে পুড়ে আগুন মিস্ত্রী শাহাদাত্ হোসেন ভুলু ও হেলপার আবুল বাসার বাদশা নিহত হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের কামলাবাড়ি বলে জানা যায়।
এলাকাবাসী জানায়, বুধবার রাতে ইট পোড়ানোর জন্য ভাটায় আগুন দেয়া হয়। আগুন পরীক্ষা করার জন্য চুলার মুখ খুললেই বাতাস নির্ঘত হয়ে শাহাদাত্ হোসেন চুলাতে পড়ে যায়। তাকে উদ্ধারের জন্য হেলপার বাদশা গেলে সেও চুলাতে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে দু’জনেরই মৃত্যু হয়। পরে ব্রিকফিল্ডের অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ গ্রামের বাড়িতে নিয়ে যায়।
