ছেলে-পুত্রবধূ হত্যার বিচারের আশায় বুক বেঁধে আছি

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১২, ২১:১২
গতকাল বৃহস্পতিবার দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ডে সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনির ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, সাগর সরওয়ারের মা সালেহা মনির, ছোট বোন সুমি আক্তার, মামা মাষ্টার জালাল উদ্দিন, অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বাদল, অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, জেলা উদীচীর সহ-সভাপতি অধ্যাপক আউয়াল আনোয়ার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গনেশ পাল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি, অধ্যাপক এনায়েত হোসেন জাকির, আ’লীগ নেতা আব্দুল মালেক মিয়া, বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবলু প্রমুখ। সাগর সরওয়ারের মা সালেহা মনির ছেলে হত্যার বিচার চেয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি আমার একমাত্র ছেলে ও ছেলে বৌ হত্যার বিচারের আশায় বুক বেেঁধ আছি। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। সাগর সরওয়ারের ছোট বোন সুমি আক্তার ভাই হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এক ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে মহাসড়ক ধরে মৌন মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।