ধানগড়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও অভিষেক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি আমানুল্লাহ আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল মতিন খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মহাত্মা গান্ধী অ্যাওয়ার্ডপ্রাপ্ত বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব দুলাল হোসেন খান, পৌর মেয়র মোশারফ হোসেন আকন্দ, সাবেক পৌর মেয়র নূর সাঈদ সরকার, ধানগড়া ইউপি সাবেক চেয়ারম্যান শামছুল ইসলাম, চেম্বার অব কমার্স’র সদস্য আঃ হামিদ খান, রুহুল আমীন, ওসি (প্রশাসন) আনিসুর রহমান, সমিতির সহ-সভাপতি মোঃ পলাশ সরকার, সেক্রেটারী বাবুল হোসেন, আঃ রহমান, আবুল কালাম আজাদ, বাবর আলী খোকন, জাহিদুল ইসলাম প্রমুখ।
