তারাগঞ্জ আওয়ামী লীগের সম্মেলন

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১২, ২১:১৬
আওয়ামী লীগ তারাগঞ্জ উপজেলার ত্রি-বার্ষিক কাউন্সিল বুধবার অনুষ্ঠিত হয়। এতে গোপন ব্যালটের মাধ্যমে কাউন্সিলরদের ভোটে আলহাজ্ব মোঃ আতিয়ার রহমান সভাপতি ও ডাঃ নজরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলন উদ্বোধন করেন রংপুর জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল মনসুর আহম্মেদ, প্রধান বক্তা ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু। তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ আনোয়ারুল হক, দপ্তর সম্পাদক তহিদুর রহমান টুটুল, বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বিশ্বজিত সরকার বিটু, দলের জাতীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এলাহী বক্স সরকার, সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম-আহবায়ক সামসুল-কাদের সরকার, আফসার উদ্দিন সরকার, প্রভাষক সাইফুল ইসলাম, আঃ ছালাম, আসাদুজ্জামান (মানিক), অলিয়ার রহমান সরকার প্রমুখ।