ম্যাকফি অ্যান্টি-ভাইরাস নির্মাতা জন ম্যাকফিকে বুধবার গুয়েতেমালা পুলিশ গ্রেফতার করেছে। অবৈধভাবে গুয়েতেমালায় প্রবেশের অভিযোগে তাকে গ্রেফতার করা হয় বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়। খবর বিবিসি’র।
এছাড়া প্রতিবেশি ফ্লোরিডার ব্যবসায়ী গ্রেগরি ফুল হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা থাকায় ম্যাকফি রাজনৈতিক আশ্রয়ের জন্য গুয়েতেমালায় অবৈধভাবে প্রবেশ করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চলতি বছর ১১ নভেম্বর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে বলে বেলিজ কর্তৃপক্ষ থেকে ধারণা করা হচ্ছে। তবে মাল্টি-বিলিওনিয়ার এই ধনকুবেরের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কোন গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়নি। ম্যাকফি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ বলে দাবি করেন। এক ব্লগে তিনি জানান, বেলিজ পুলিশ তাকে হয়রানি কর?ায় তিনি সেখান থেকে পালিয়ে এসেছেন। গুয়েতেমালার স্বরাষ্ট্রমন্ত্রী মুরিসিয়ো লুপেজ বনিলা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ম্যাকফিকে গুয়েতেমালার রাজধানীর গুয়েতেমালা সিটির অভিজাত এলাকার একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে।
