চার্চ এবং অভিজাত হোটেলে আত্মঘাতী হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে দু'টি কট্টরপন্থী সংগঠনকে নিষিদ্ধ করল শ্রীলঙ্কা। এক্ষেত্রে দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা তাঁর বিশেষ জরুরি ক্ষমতা প্রয়োগ করেছেন। শনিবার প্রেসিডেন্টের দফতর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
শনিবার প্রেসিডেন্টের পক্ষ থেকে এক বিবৃতিতে, ন্যাশনাল তৌহিদ জামাত (এনটিজে) এবং জামাত-ই-মিল্লাতু ইব্রাহিম (জেএমআই) কে নিষিদ্ধের কথা জানানো হয়।
ইস্টার সানডেটে কলম্বো ও তার পার্শবর্তী এলাকায় ভয়াবহ ধারাবাহিক আত্মঘাতী হামলার দায় স্বীকার করে আইএস। তবে শুরুতে দেশটির পুলিশ এই হামলার ঘটনায় এনটিজে এবং জেএমআই জড়িত থাকার অভিযোগ করে।
গত ২১ এপ্রিল শ্রীলঙ্কার হোটেল-গির্জায় ধারাবাহিক বিস্ফোরণে কমপক্ষে ২৫০ প্রাণ হয়েছেন। আহত পাঁচ শতাধিকেরও বেশি।
আরো পড়ুন: পরিচয় মিলল যুক্তরাষ্ট্রে ইহুদি উপাসনালয়ে হামলাকারীর
এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে সেনাবাহিনী। এখনও পর্যন্ত শতাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ইত্তেফাক/এসআর

