ঝাড়খন্ডের পুরস্কার ঘোষিত মাওবাদী নেতা গ্রেফতার

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১২, ২২:১৬
ভারতের ঝাড়খন্ড রাজ্যের পুরস্কার ঘোষিত মাওবাদী নেতা অনিল খারওয়াল ওরফে আনন্দজি আসামে গ্রেফতার হয়েছে। তাকে ধরার জন্য পাঁচ লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার আসামের রাজধানী গৌহাটির তেজপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, মাওবাদী নেতা অনিল খারওয়াল ও তার শ্যালক ঝাড়খন্ডের তিনটি জেলার আঞ্চলিক কমান্ডার। অনিল খারওয়ালের বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে। সে আসামের গ্রামাঞ্চলে সংগঠনের কাজের জন্য গিয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। খবর এনডিটিভির।