শাহ মো. শায়খুল বারী
নাট্যকার, গীতিকার ও মুক্তিযোদ্ধা শাহ মো. শায়খুল বারীর আজ শুক্রবার ২য় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ বাদ জুমাহ্ পল্টন থানার রাজারবাগ পি ডব্লিউ ডি জামে মসজিদে কোরান খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
তাহারাত কবির
কিউবি-এর সিলেট অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা মো. তাহারাত কবির- এরধ প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বাদ মাগরিব, ঢাকার ১৬৫ মালিবাগে তার বাসস্থানে দোয়া মাহফিল-এর আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকার জন্য মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং শুভানুধ্যায়ীদের অনুরোধ জানানো হয়েছে।
মো. আনোয়ার আলী ভুঁইয়া
দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে বিশিষ্ট সমাজসেবক মো. আনোয়ার আলী ভুঁইয়ার আজ ২০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের বাড়িতে মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।
