দুই সপ্তাহের বিশ্রামে শাদাব

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১১:৪৩

পাকিস্তানের ক্রিকেটার শাদাব খানকে দুই সপ্তাহ পরিপূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছে। একটি ভাইরাসে আক্রান্ত হওয়ায় আগামী ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সীমিত ওভারের সিরিজে দলের বাইরে রাখা হয়েছে তাকে। 

বিশ্বকাপে ১৫ সদস্যের পাকিস্তান দলে শাদাব খানের নাম রয়েছে। তবে এর দু’দিন পরই আসন্ন ইংল্যান্ড সিরিজের দলে তাকে বাইরে রাখা হয়। এরপরই শাদাবের বিশ্বকাপ খেলা নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা। তখনই স্ক্যান রিপোর্টের পর তার অন্তত চার সপ্তাহ বিশ্রামের কথা বলা হয়েছিল। পিসিবি তাকে লন্ডনভিত্তিক একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার সিদ্ধান্ত নেয়। চিকিৎসার জন্য এখন তিনি লন্ডনে রয়েছেন।
 
সোমবার লন্ডন থেকে ইসলামাবাদে ফিরবেন এই লেগ স্পিনার। দুই সপ্তাহ বিশ্রামের পর পুনরায় লাহোরে রক্ত পরীক্ষা করাতে হবে তার। তবে শাদাবের খেলার ব্যাপারে পিসিবি পূর্ণ আশাবাদী। 

তরুণ এই সম্ভাবনাময়ী লেগ স্পিনারকে না পেয়ে ইংল্যান্ড সিরিজের জন্য দলে নেয়া হয় ইয়াসির শাহ। আগামী ৩১ মে ট্রেন্ট ব্রিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান। 

ইত্তেফাক/কেআই