আজ ৮ ডিসেম্বর, ২০১২ খ্রিস্টাব্দ, ২৪ অগ্রহায়ণ, ১৪১৯ সাল এবং ২৩ মহরম, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৩৮ মিনিটে এবং সূর্যাস্ত ৫-১৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৮। আপনার উপর প্রভাবকারী গ্রহ শনি ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা ৩ ও ৮। শুভবার: বৃহস্পতি ও শনিবার। শুভরত্ন: পোখরাজ ও নীলকান্ত মণি।
প্রকৃতিগতভাবে আপনি: উচ্চভিলাসী, সাথে সাথে আপনার আছে দৃঢ়তা ও অধ্যবসায়। ধীরে ধীরে ধৈর্য্যের সাথে লক্ষ্য পানে এগুলে আপনি হতাশ হবেন না। আপনি সচেতন ও সাবধানী, আপনার বিবেক ন্যায়বিচার থেকে দূরে সরে যায় না। আপনি একটু চাপা ও গোপনীয়তা প্রিয়। সমালোচনা আপনাকে সহজেই আহত করে। তবে অন্যায় অবিচারের মুখে আপনি নির্ভীক আপনি দায়িত্বশীল সহজে আপনার জীবনে কিছু হতে চাইবে না। আত্মবিশ্বাস নিয়ে কাজ করলে আপনি দেরিতে হলেও সাফল্যের সোপানে উপনীত হবেন।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: জিন্স পোশাক প্রবর্তক এলি হুইটনি, সুলতান হায়দার আলী, উদয় শংকর, মোস্তফা জামান আব্বাসী, অভিনেতা ধর্মেন্দ্র, ইমাদাদুল হক মিলন, সৈয়দ আকরাম হোসেন, শাহীদা আরবী।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ আত্মবিশ্লেষণের সুযোগ পেতে পারেন। শরীর ভালো নাও থাকতে পারে। রক্তক্ষরণের আশংকা আছে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। ব্যয় বৃদ্ধি পাবে। কোন মহিলার দ্বারা উপকৃত হতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। প্রত্যাশা পূরণ বাধাগ্রস্ত হতে পারে। কোন আইনি ঝামেলায় জড়াতে পারেন। কোনো কারণে উদ্বিগ্ন থাকবেন। দাম্পত্য ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ উদারতার জন্য ক্ষতিগ্রস্ত হবেন। অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। ভালো কোন সংবাদ পেতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ কাজের চাপ বৃদ্ধি পাবে। বেশি পরিশ্রমের ফলে ক্লান্তিবোধ করতে পারেন। আর্থিকদিক খুব একটা ভালো যাবে না। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ পারিবারিক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। কারও জন্য মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। প্রাপ্ত তথ্য যাচাই করে নিন। যোগাযোগ শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ কাজের চাপ বৃদ্ধি পাবে। অকারণ ব্যস্ততা পরিহার করুন চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কোন গূঢ় দায়িত্ব হাতে আসতে পারে। শিক্ষাক্ষেত্রে কোন সুযোগ পেতে পারেন। রোমান্স ও বিনোদান শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ যানবাহনে সতর্ক থাকার চেষ্টা করুন। আজ ভ্রমণের ঝুঁকি না নিলেই ভালো করবেন। শরীর খুব একটা ভালো যাবে না। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। দৈনন্দিন কাজে ব্যস্ততা বাড়বে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ হঠাত্ কোন সমস্যার সম্মুখীন হতে পারেন। শেষ পর্যন্ত তার সুষ্ঠু সমাধান হবে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। অসম প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন। পরোকীয়া সম্পর্কের ব্যাপারে সর্তকতা অবলম্বন করুন। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ সকল বিষয়ে আগ্রহ বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সত্ সঙ্গে আনন্দ পাবেন। প্রযুক্তিবিদদের জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। অহেতুক কোন ঝুঁকি নেবেন না।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। জনসম্পৃক্ত পেশায় সুনাম বৃদ্ধির সম্ভাবনা আছে। আইন ব্যবসায়ীদের আর্থিক দিক ভালো যাবে। শরীরের ব্যাপারে কোন ঝুঁকি নেবেন না। তথ্য গত বিভ্রান্তি দেখা দিতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আর্থিক দিক ভালো যেতে পারে। কর্মহীনদের কর্মসংস্থান হতে পারে। প্রাপ্তি যোগ আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। কিডনী সংক্রান্ত কোন সমস্যায় ভুগতে পারেন। কোন কারণে উদ্বেগ উত্কণ্ঠা বৃদ্ধি পাবে। কোন বন্ধু আজ আপনার ক্ষতি করতে পারে। সময় ও অর্থ নষ্টের আশংকা আছে।
