জোকস

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ১৮:০৭
এক ব্যাংক ম্যানেজার ও এক ঋণখেলাপীর মধ্যে ফোনে কথা হচ্ছে— ম্যানেজার :আপনাকে তিন তিন বার নোটিশ দেওয়া স্বত্তেও আপনি আমাদের ব্যাংকের পাওনা দুই লক্ষ টাকা পরিশোধ করছেন না। এ অবস্থায় আগামী এক সপ্তাহের মধ্যে যদি আপনি আমাদের পাওনা এই টাকা পরিশোধ না করেন তাহলে ব্যাংক আপনার বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবে। ঋণখেলাপী :তা না হয় পরে দেখা যাবে। কিন্তু তার আগে আপনি কী একটু চেক করে দেখবেন যে গত বছর আপনাদের ব্যাংকে আমার কতো টাকা জমা ছিল। ম্যানেজার :(কিছুটা সময় নিয়ে চেক করে) গেল বছর এই ব্যাংকে আপনার আট লক্ষ টাকা জমা ছিল। ঋণখেলাপী :তার মানে গত বছর এই টাকাটা আমি আপনাদের কাছে পাওনা ছিলাম। কিন্তু আমি কি আমার পাওনা টাকার জন্য আপনাদের এ ধরনের কোনো কথা বলেছি! এক রোগীর পায়ে অপারেশন হবে। অপারেশনের আগে জায়গাটিতে কলম দিয়ে কিছু একটা চিহ্নিত করছিলেন সার্জন। এমন সময় রোগী কৌতুহলী হয়ে জানতে চাইলো— :কিছু মনে না করলে একটু বলবেন কি আমার পায়ে এভাবে কলম দিয়ে কী লিখছেন? :ফুটনোট লিখছি। জবাব দিলেন সার্জন! দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে— প্রথম বন্ধু :আমার কপালটাই আসলে খারাপ! যেদিন বিয়ে করে মাত্র বউ বাড়িতে নিয়ে এলাম সেদিনই কি না বাড়িতে ডাকাত পড়ল! দ্বিতীয় বন্ধু :কী আর করবে বলো। এজন্যই বলে বিপদ কখনো একা আসে না। প্রথমে একটা বিপদ আসা মানেই তার হাত ধরে আরেকটা আসবে!