কারিতাসের রিভিপ প্রকল্পের আওতায় সেমিনার

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ১৮:৫৩
সমপ্রতি কারিতাস বাংলাদেশ দিনাজপুরের আঞ্চলিক কার্যালয়ে কারিতাস দিনাজপুর অঞ্চলের (রিভিপ) প্রকল্পের আওতায় দৃষ্টি প্রতিবন্ধীদের প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘‘দৃষ্টি প্রতিবন্ধীতা ও আমাদের ভুমিকা’’ শীর্ষক সেমিনার কার্যালয়ের মিলনায়তন মঙ্গলধ্যান-এ অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে সভাপতিত্ব করেন ইউনিটি ফর এনজিও’স দিনাজপুরের সহ-সভাপতি ও কারিতাসের আঞ্চলিক পরিচালক যোগেন জুলিয়ান বেসরা। সেমিনারে বিষয়টির উপর সার্বিক আলোকপাত করেন বিএমএ দিনাজপুর জেলার সভাপতি ও গাউসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের সিনিয়র চীফ কনসালটেন্ট বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা ডাঃ মো. শহিদুল ইসলাম খাঁন। বিশেষ অতিথি ছিলেন ইউনিটি ফর এনজিও’স দিনাজপুরের সাধারণ সম্পাদক-দিনাজপুর রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ শাহাদত্ হোসেন শাহ্, কারিতাস ঢাকা হেড কোয়ার্টারের কর্মসূচি কর্মকর্তা আব্দুস সালাম, মুনির হোসেন, স্বপন রোজারিও প্রমুখ। সেমিনার শেষে ২ জন প্রতিবন্ধী, ৫ জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে অনুদান তুলে দেয়া হয়। এ ছাড়া এই প্রকল্পের আওতায় কারিতাস প্রতি মাসে ও প্রতি বছরে অসংখ্য দৃষ্টি প্রতিবন্ধী ও প্রতিবন্ধীদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক অনুদান প্রদান করে থাকে।