সিএমডিআরআর প্রকল্পের মধ্য-মেয়াদী মূল্যায়ন

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ১৮:৫৯
সুনামগঞ্জ জেলা প্রশাসন ও ভার্ড-এর যৌথ উদ্যোগে কর্ডএইড, নেদারল্যান্ডসের আর্থিক সহযোগিতায় সিএমডিআরআর প্রকল্পের মধ্য-মেয়াদী মূল্যায়ন ফলাফল শেয়ারিং বিষয়ক অবহিতকরণ সভা সম্প্রতি সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। সভাপতিত্ব করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার অলিউর রহমান। ঢাকা আহ্ছানিয়া মিশন সিএমডিআরআর ফোরামের সচিবালয় হিসেবে দায়িত্ব পালন করছে। সভা সঞ্চালনা করেন সিএমডিআরআর প্রকল্পের ম্যানেজার মোঃ ফজলুল হক। স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদরের সিএমডিআরআর প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর শামীম মোহাম্মদ সিদ্দিকি। সুনামগঞ্জের প্রেক্ষাপটে দুর্যোগ ঝুঁকি হ্রাসে করণীয় বিষয়ে মতামত তুলে ধরা হয়। -প্রেস বিজ্ঞপ্তি