সমপ্রতি ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হলো ব্র্যাকের সামাজিক কর্মসূচির আওতায় স্থানীয় সরকার উন্নয়ন বিষয়ক এ্যাডভোকেসি ওয়ার্কশপ। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ, প্রিন্ট, ইলেক্ট্রনিক ও বার্তা সংস্থার সাংবাদিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে সমপ্রতি গার্মেন্টসে আগুনে পুড়ে নিহতদের উদ্দেশে ১ মিনিট নীরবে দাঁড়িয়ে শোক ও দোয়া কামনা করা হয়। এর পরে উপস্থিত সকলের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। উক্ত এ্যাডভোকেসি ওয়ার্কশপের সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মারুফ হোসেন বকুল। এ্যাডভোকেসি ওয়ার্কশপে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ও সাপ্তাহিক শরীয়তউল্লাহ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক প্রণব কুমার সাহা অপূর্ব, কোদালিয়া শহিদ নগর ইউপি চেয়ারম্যান রফিকুজ্জামান অনু, সাংবাদিক দেবাশীষ অধিকারী, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা কর্মকর্তা মো. আলী হোসেন, নগরকান্দা উপজেলা কর্মকর্তা রুমানা হক প্রমুখ।
