ফুলছড়িতে মতবিনিময় সভা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ১৯:০২
ফুলছড়িতে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে প্রতিবন্ধিকতা বিষয়ক এক মতবিনিময় সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উদাখালী ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে ল্যাম গ্রুপ ও গণউন্নয়ন কেন্দ্রের আয়োজনে সিডিডি এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উদাখালী ইউপি চেয়ারম্যান আব্দুল বাকী সরকারের সভাপতিত্বে করেন। এতে বক্তব্য রাখেন ল্যাম গ্রুপের উপজেলা সভাপতি আব্দুর রশিদ, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান বাদশা, শহিদুল ইসলাম, জিইউকের কর্মী সাকোয়াত হোসেন, মিজানুর রহমান, ইউপি সদস্য অশ্বিনী কুমার বর্মন, শফিকুর রহমান রাজা, খাজা মিয়া, ল্যাম গ্রুপের সদস্য শহিদুল ইসলাম প্রমুখ।