ময়মনসিংহের গৌরীপুরে ব্র্যাক শিক্ষা কর্মসূচির কিশোর-কিশোরী (বি.ই.পি) প্রকল্পের কমিউনিটি লিডারদের ওয়ার্কশপ বুধবার (২৮ নভেম্বর) ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত হয়। কর্মশালায় ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী সভাপতিত্ব করেন। নেত্রকোনা অঞ্চলের এরিয়া ম্যানেজার নুরজাহান বেগম কর্মশালার উদ্দেশ্য, কিশোর-কিশোরীদের উন্নয়ন ভূমিকা তুলে ধরেন। কর্মশালায় অংশ নেন, সাংবাদিক মো. রইছ উদ্দিন, ইউপি সচিব নূর মোহাম্মদ, আব্দুল আউয়াল, কিশোরী ক্লাবের মো. ফখর উদ্দিন, মো. আবু সিদ্দিক, মো. নজরুল ইসলাম, মো. আব্দুল বারেক, অগ্রদূত নিকেতনের সহকারী শিক্ষক সোমা হালদার, কমিউনিটির সদস্য মো. জুয়েল মিয়া, মো. আক্কাছ আলী, মো. জাহিদুল ইসলাম, নুরুল আমিন, ফজলুল হক, মো. ফখর উদ্দিন ফকির, আ. রশিদ, মো. চন্দন মিয়া, ইমাম হাফেজ মো. গিয়াস উদ্দিন, পল্লী চিকিত্সক মো. জিল্লুর রহমান, কাজী আবুল কালাম, ইউপি সদস্য মোছা. নাজমা খাতুন, রেবেকা সুলতানা, মোছা. জাহানারা, মোছা. আসমা বেগম, মো. আজিজুল হক প্রমুখ।
