অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) বাস্তবায়নের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় ওমেন এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (উইডু)-এর আয়োজনে সমপ্রতি নরসিংদীতে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি চিনিশপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে শুরু হয়ে নরসিংদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালির নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী অফিসার ভেনিসা রড্রিক্স, ইউপি চেয়ারম্যান এম এন জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদুল ইসলাম এবং উইডু প্রতিনিধি নারায়ণ সাহা রানা। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
