সম্প্রতি বেলকুচিতে এনজিও শার্প-এর উদ্যোগে আনন্দঘন পরিবেশে উপজেলা পর্যায়ের পড়া খেলা উত্সব ২০১২ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের বেলকুচি ডিগ্রি কলেজ মাঠে ‘শিক্ষিত শিশু বিশ্ব পরিবর্তনের সূচনা’ শ্লোগানকে সামনে নিয়ে রুম টু রিড প্রোগ্রামের আওতায় উপজেলা পর্যায়ের এই পড়া খেলা উত্সবের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আলহাজ্ব আ. লতিফ বিশ্বাস (এম,পি)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুম টু রিড প্রোগ্রামের কান্ট্রি ডিরেক্টর জাকি হাসান, এনজিও শার্পের সিরাজগঞ্জ অঞ্চলের পরিচালক মো. শওকত আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্প সিরাজগঞ্জের উপ-পরিচালক মো. গোলাম কিবরিয়া, বেলকুচি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ইউসুফজি খান, সাধারণ সম্পাদক মো. ফজলুল হক সরকার, বেলকুচি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব গাজি সাইদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উত্সবের তিনটি প্রতিযোগিতায় উপজেলার ১২৭টি সরকারি, বেসরকারি ও রেজিঃ বেসরকারি, প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ১১০০ শত ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
