প্রিমিয়ার লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রবিবার ম্যানসিটি খেলবে বার্নলির সঙ্গে। টানা দ্বিতীয় বার লিগ পেতে হলে শেষ তিন ম্যাচ জিততেই হবে পেপ গার্দিওলার শিষ্যদের। তিনি এ দিন মজা করে তার ক্লাবের সঙ্গে তুলনা করলেন উসাইন বোল্ট আর টাইগার উডসের।
গার্দিওলা বলেন, ‘বোল্ট ১০০ মিটারে যে সময়টা করেছে তা এখন যোগ্যতার মাপকাঠি। একইভাবে যোগ্যতা নির্ণয়ের মাপকাঠি তৈরি করেছেন টাইগার উডস। আমরাও প্রিমিয়ার লিগ জিতেছি ১০০ পয়েন্ট তুলে। এখন অন্যদের সেটা মাথায় রেখেই লিগটা খেলতে হচ্ছে।’
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিলেও ম্যানসিটি শেষ দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে টটেনহ্যাম ও ম্যানইউকে হারিয়েছে। প্রিমিয়ার লিগ জেতা এখন পুরোপুরি তাদের হাতে। রবিবার বার্নলি ম্যাচসহ বাকি দুটি জিতলে তাদের খেতাব পাওয়া আটকাবে না।
আরও পড়ুন : শাহরাস্তিতে বাসের সঙ্গে সংঘর্ষে ৬ অটোরিকশা যাত্রী নিহত
পেপ গার্দিওলাও তাই বার্নলিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, ‘একটা বিশেষ ধরনের ফুটবল ওরা খেলে। যার সঙ্গে পাল্লা দিতে আমাদের খুব ভাল খেলতে হবে। বিশেষ করে ওদের মাঠে।’
এদিকে ম্যানইউ এর সামনে আজ প্রতিপক্ষ হিসেবে আছে শক্তিশালী চেলসি। ম্যানইউকে প্রথম চারে থেকে পরের বার সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা জিইয়ে রাখতে চেলসিকে হারাতেই হবে।
ইত্তেফাক/কেআই
