চতুর্থ অধ্যায় : আখলাক
১। আল্লাহর নিকট কোন ব্যক্তি বেশি সম্মানিত?
(ক) যে অধিক খোদাভীরু (খ) যে বেশি বেশি দান খয়রাত করে
(গ) যে বেশি বেশি নফল ইবাদত করে
(ঘ) যে বেশি বেশি নেক আমল করে
২। ‘তাকওয়া সব সত্গুনের মূল’ এটা কীভাবে বুঝা যায়?
(ক) বাস্তব জীবন দর্শনে (খ) ইসলামি জীবন দর্শনে
(গ) নির্মল জীবন দর্শনে (ঘ) মহত্ জীবন দর্শনে
৩। হাশরের ময়দানে মানুষ আল্লাহর কাছে কী দ্বারা উপকৃত হবে?
(ক) পদমর্যাদা (খ) ধন সম্পদ (গ) বিশুদ্ধ অন্তঃকরণ (ঘ) আত্বীয় স্বজন
৪। ন্যায় বিচারকদের মধ্যে কোন গুণটি থাকা অপরিহার্য?
(ক) মাধুর্যতা (খ) সততা (গ) প্রজ্ঞা (ঘ) তাকওয়া
৫। চুক্তিসমূহ পূর্ণ করার কথা কোন সূরায় উল্লেখ আছে?
(ক) সূরা মায়িদা (খ) সূরা ইউসূফ (গ) সূরা বাকারা (ঘ) সূরা নিসা
৬। একজন মুত্তাকির মধ্যে অন্যতম গুণ থাকা প্রয়োজন-
(ক) আদলের (খ) সত্যবাদিতার (গ) আহদের (ঘ) আমানতদারীতার
৭। কার ওপর মহান আল্লাহ অসন্তুষ্ট?
(ক) মিথ্যাবাদীর ওপর (খ) অকৃতজ্ঞের ওপর (গ) পাপীর ওপর (ঘ) বেআদবের ওপর
৮। ওয়াদা ভঙ্গ করা কোন ধরনের অপরাধ?
(ক) মারাত্মক অপরাধ (খ) জঘন্যতম অপরাধ (গ) ভয়ানক অপরাধ (ঘ) অমার্জনীয় অপরাধ
৯। মিথ্যা সকল পাপের জননী কীভাবে?
(ক) মিথ্যা দ্বারা মানুষ উন্নত হয় বলে
(খ) মিথ্যাবাদী অসম্মানিত হয় বলে
(গ) মিথ্যা সকল পাপের উত্স বলে (ঘ) মিথ্যাবাদী প্রতারণা করে বলে
১০। আদল প্রতিষ্ঠা করার জন্য কী করা কর্তব্য?
(ক) সর্বাত্মক চেষ্টা সাধন (খ) দৃষ্টান্তমূলক ক্ষমা প্রদর্শন করা
(গ) সংবিধান অনুযায়ী জীবন যাপন করা (ঘ) কুরআন ও সুন্নাহর নীতি অনুসরণ করা
১১। কিসের অভাবে মানব জীবন দুর্বিসহ হয়ে ওঠে?
(ক) আদলের (খ) ঈমানের
(গ) তাকওয়ার (ঘ) ধৈর্যের
১২। সুফ্ফা কী?
(ক) একটি মসজিদ (খ) একটি মন্দির
(গ) একটি পাহাড় (ঘ)একটি শিক্ষা প্রতিষ্ঠান
১৩। তাকওয়ার নিকটবর্তী হওয়ার জন্য কোনটি অন্যতম?
(ক) আমানত রক্ষা (খ) ওয়াদা রক্ষা (গ) আদল প্রতিষ্ঠা (ঘ) জাকাত দেয়া
১৪। দেশপ্রেম ও দেশাত্মবোধ না থাকার পরিণতি নিচের কোনটি?
(ক) দেশের স্বার্থের ওপর নিজের স্বার্থকে প্রধান্য দেয়া (খ) অন্যের হাতে দেশ তুলে দেওয়া
(গ) মানব পাচার করা (ঘ) সবগুলো
১৫। ধূমপানের আসক্তি মারাত্মক পরিনতি ডেকে আনে-
i. নিজের ii. পরিবারের iii. সমাজের
নিচের কোনটি সঠিক-
(ক) i ও ii (খ) iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৬। সুফি শব্দটির উত্পত্তি প্রসঙ্গে অধিকতর যুক্তিযুক্ত মত হলো-
(ক) সাফা থেকে উদ্ভূত (খ) সফ থেকে উদ্ভূত
(গ) সউফ থেকে উদ্ভূত (ঘ) সুফফা থেকে উদ্ভূত
১৭। সমাজে ইভটিজিং বৃদ্ধির অন্যতম কারণ কোনটি?
(ক) সুবিচারের অভাব (খ) নৈতিকতার অভাব (গ) সচেতনতার অভাব (ঘ) শিক্ষার অভাব
১৮। ‘আসহাবে সুফফা’ মানে কী?
(ক) সাহায্যকারী (খ) সন্ন্যাসী
(গ) বারান্দার অধিবাসী (ঘ) সরল পথে গমনকারী
১৯। কোন সূরায় সালাত শেষে পৃথিবীতে ছড়িয়ে পড়তে বলা হয়েছে?
(ক) সূরা নিসায় (খ) সূরা জুমআয় (গ) সূরা মায়িদায় (ঘ) সূরা বাকারায়
২০। কোনটির মাধ্যমে মানুষ অধিক পরিমাণে জান্নাত লাভ করবে?
(ক) উত্তম চরিত্র(খ)দান (গ)ইবাদাত (ঘ) লেখাপড়া
২১। হালাল জীবিকা উপার্জনের মাধ্যমে মানুষ কী অর্জন করে?
(ক) সামাজিক মর্যাদা (খ) মানসিক তৃপ্তি
(গ) আখিরাতে সফলতা (ঘ) অঢেল ধন সম্পদ
২২। কুত্সা রটানো কী?
(ক) পরনিন্দা(খ) প্রতারণা (গ) বিদ্বেষ (ঘ) গীবত
২৩। বন্ধুত্ব করার সময় কোন দিকটি দেখতে হবে?
(ক) স্বভাব চরিত্র (খ) শিক্ষা
(গ) বংশ মর্যাদা (ঘ) অর্থ সম্পদ
২৪। ‘সেই সফলকাম যে পবিত্রতা অর্জন করে ও তার প্রভুর নামে যিকর করে এবং সালাত আদায় করে’ এ উক্তিটি কার?
(ক) হযরত ওমর (রা) (খ) হযরত আবু বকর (রা)
(গ) মহানবি (স) (ঘ) জ্ঞানীদের
২৫। ভাগ্য নির্ধারক শর, লটারি ও হাউজি হচ্ছে-
(ক) ভালো কাজ (খ) একই বস্তু (গ) বিধর্মীদের কাজ
(ঘ) তিন জাতীয় তিনটি হারাম কাজ
২৬। কোনটি আখলাকে হামিদাহ?
i. সত্যবলা ii. নামায পড়া iii. আল্লাহর ভয়
নিচের কোনটি সঠিক-
(ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও iii
২৭। ইলমে লাদুনী বলা হয়-
(ক) কুরআনের এলেমকে (খ) হাদিসের ইলেমকে
(গ) ফিকহের ইলেমকে (ঘ) তাসাউফের ইলেমকে
২৮। মানুষের শ্রেষ্ঠত্ব কিসের ওপর নির্ভর করে?
(ক) মানবতাবোধ (খ) সামাজিক মর্যাদা (গ) ধনসম্পদ (ঘ) প্রতিপত্তি
২৯। মহান আল্লাহর নিকট কে বেশি প্রিয়?
(ক) যারা আল্লাহকে ভালোবাসেন (খ) যারা মহানবি (স) কে ভালোবাসেন
(গ) যারা মাতাপিতাকে ভালোবাসেন (ঘ) যারা তাঁর সৃষ্টিকে ভালোবাসেন
৩০। সকল পাপের জননী-
(ক) খিয়নত (খ) মিথ্যা (গ) সত্য (ঘ) গিবত
৩১। সমাজে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠার পূর্বশর্ত-
(ক) ন্যায়বিচার প্রতিষ্ঠা করা (খ) আহদ পালন করা
(গ) শালীনতা বজায় রাখা (ঘ) আমানত রক্ষা করা
৩২। ‘আব্রু’ শব্দ দ্বারা কী বোঝায়?
(ক) পর্দা (খ) সতর (গ) পোশাক (ঘ) ইজ্জত
৩৩। তাকওয়াবান মানুষ খারাপ কাজ থেকে দূরে থাকে, কেননা-
(ক) তাকওয়া মানুষকে ভীরু করে (খ) তাকওয়া মানুষকে ইসলাম জানতে আগ্রহী করে
(গ) তাকওয়া মানুষকে সত্য-মিথ্যার প্রভেদ শিখায়
(ঘ) তাকওয়া মানুষকে নিষ্ঠাবান করে তোলে
৩৪। সৃষ্টির সেবা করবো কেন?
(ক) ধন্যবাদ পাওয়ার জন্য (খ) জনপ্রিয় হওয়ার জন্য
(গ) আল্লাহর প্রিয় হওয়ার জন্য
(ঘ) নিজেকে প্রতিষ্ঠা করার জন্য
উত্তরমালা ঃ ১। ক ২। খ ৩। গ ৪। ঘ ৫। ক ৬। খ ৭। ক ৮। খ ৯। গ ১০। ঘ ১১। ক ১২। ঘ ১৩। গ ১৪। ঘ ১৫। ঘ ১৬। ক ১৭। খ ১৮। গ ১৯। খ ২০। ক ২১। গ ২২। ঘ ২৩। ক ২৪। গ ২৫। ঘ ২৬। ঘ ২৭। ঘ ২৮। ক ২৯। ঘ ৩০। খ ৩১। ক ৩২। গ ৩৩। ঘ ৩৪। গ
