কোনটি কেবল উন্নত প্রাণিবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহূত হয়?

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ১৯:৫০
অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট (বচন ও সংখ্যাবাচক শব্দ) ১.তারিখবাচক শব্দের প্রথম চারটি অর্থাত্ ১ থেকে ৪ পর্যন্ত তারিখ বাংলায় কোন ভাষার নিয়মে লেখা হয়? ক হিন্দি খ উর্দু গ ফারসি ঘ সংস্কৃত ২.হিন্দি নিয়মে সাধিত তারিখবাচক শব্দ কোনটি? ক তৃতীয় খ ছয় গ দশই ঘ তেসরা ৩.‘তের’ এর পুরণবাচক শব্দ কোনটি? ক ১৩ খ ক্রয়োদশ গ তেরতম ঘ তেরই ৪.কোনটি ক্রমপূরণবাচক সংখ্যা? ক পাঁচই খ ছয় গ সপ্তম ঘ অষ্ট ৫.অংক সংখ্যা কোনটি? ক ৯ খ ষষ্ঠ গ সপ্তম ঘ আট ৬.সংখ্যা কি কাজে লাগে? ক পাঠে খ আহারে গ খেলায় ঘ গণনায় ৭.তারিখজ্ঞাপক সংখ্যা কোনটি? কতিন খ চৌঠা গ পঞ্চ ঘ ষষ্ঠ ৮.কোনটি পূরণবাচক শব্দ? ক কুড়ি খ দোসরা গ নবম ঘ হব ৯.কোন বহুবচনগুলো সঠিক? ক তরুরাজি, পুষ্পদাম খ মানুষগণ, মানুষবৃন্দ গ সভ্যসকল,সভ্যসমূহ ঘ ছাত্রীনিচয়,শিক্ষকবর্গ ১০.পাল ও যূথ শব্দ দু’টি কোথায় ব্যবহূত হয়? ক উন্নত প্রাণীর বহুবচনে খ জন্তুদের একবচনে গ অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ঘ জন্তুর বহুবচনে ১১.নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচন? ক বড় বড় মাঠ খ এটাই করিমদের বাড়ি গ সিংহ বনে থাকে ঘ হন্তিযূথ মাঠের ফসল নষ্ট করেছে ১২.কোনটি একবচনের উদাহরণ? ক মানুষ মরণশীল খ শিক্ষক ছাত্র পড়াচ্ছেন গ লোকে বলে ঘ পর্বত ১৩.‘বৃন্দ’-এর সঠিক প্রয়োগ হবে কোনটিতে? ক পক্ষী খ টাক গ ছাত্র ঘ পর্বত ১৪.কোনটি প্রাণী এবং অপ্রাণিবাচক শব্দে ব্যবহূত হয়? ক নিচয় খ মালা গ গুলো ঘ মন্ডলী ১৫.কিসের ভেদে ক্রিয়ার রুপের কোন পার্থক্য হয় না? ক বচনভেদে খ বর্ণনাভেদে গ অর্থভেদে ঘ প্রয়োগভেদে ১৬.মালা, দাম, রাজি, রাশি প্রভৃতি সমষ্টিবোধক শব্দ কোন জাতীয় শব্দের বহুবচনে ব্যবহূত হয়? ক উন্নত প্রাণিবাচক খ প্রাণী ও অপ্রাণিবাচক গ ভাববাচক ঘ অপ্রাণীবাচক ১৭.খাঁটি বাংলা শব্দের বহুবচনে এবং চলিতরীতিতে কোন প্রত্যয়গুলো ব্যবহূত হয়? ক গণ, সব, বৃন্দ খ এরা, নিকর, গুলি গ বর্ণ, সকল, দের ঘ রা, গুলো, দের ১৮.কোনটি সঠিক বহুবচন? ক মন্ত্রীসকলখ সব মন্ত্রীগ মন্ত্রিমন্ডলীঘ মন্ত্রীবর্গ ১৯.কোন বহুবচনবোধক শব্দগুলো কেবল অপ্রাণিবাচক শব্দে ব্যবহূত হয়? ক কুল, সমূহ, বৃন্দ খ বর্গ, বৃন্দ, মালা গ আবলি, পুঞ্জ, রাশি ঘ কুল, নিচয়, সকল ২০.বচন অর্থ কি? ক সংখ্যার ধারণা খ গণানার ধারণা গ ক্রমের ধারণা ঘ পরিমাণের ধারণা ২১.কেবল অপ্রাণিবাচক বহুবচনের প্রত্যয় কোনটি? ক কুল খ মালা গ সমাজ ঘ মন্ডলী ২২.কোনটি অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহূত হয়? ক বৃন্দ খ কুল গ বর্গ ঘ গ্রাম ২৩.কেবল জন্তুর বহুবচনে ব্যবহূত হয়- ক পাল খ নিচয় গ সব ঘ দের ২৪.রচনা-শব্দটির সঠিক বহুবচন কোনটি? ক রচনাবৃন্দ খ রচনারাজি গ রচনাবলি ঘ রচনাসকল ২৫.সর্বনামের বহুবচন কোনটি? ক তোমরা খ ফুলদল গ মেঘমালা ঘ দ্বীপপুঞ্জ ২৬.অপ্রাণী বা ইতর প্রাণিবাচক শব্দের বহুবচনে কোন বিভক্তি যুক্ত হয় না? ক গুলি খ দের গ রা ঘ দিগের ২৭.‘সাহেব’ শব্দের বহুবচন কোনটি? ক সাহেবান খ সাহেব কুল গ সাহেবমন্ডলী ঘ সাহেবসমূহ ২৮.একবচন ও বহুবচন ভেদে বিভক্তিগুলোর কি ধরনের পার্থক্য দেখা যায়? ক উচ্চারণগত খ অর্থগত গ অবস্থানগত ঘ আকৃতিগত ২৯.কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহূত শব্দ কোনগুলো? ক গণ, বর্গ, মন্ডলী, বৃন্দ খ নিকর, নিচয়, গণ, বৃন্দ গ কুল, নিচয়, মন্ডলী, সকল ঘ বর্গ, সব, পুঞ্জ, সমূহ উত্তর :১ ক,২ ঘ,৩ খ,৪ গ,৫ ক,৬ ঘ,৭ খ,৮ গ,৯ ক,১০ ঘ,১১ খ,১২ গ,১৩ গ১৪ গ১৫ ক১৬ ঘ১৭ ঘ১৮ ঘ১৯ গ২০ক২১ ক২২খ২৩ ক২৪ গ২৫ ক২৬ গ২৭ ক২৮ খ২৯ ক