নাগেশ্বরীতে চার বছরেও নাউখাওয়া ব্রিজের সংযোগ সড়ক নির্মিত হয়নি। দুর্ভোগে লক্ষাধিক মানুষ। ২০০৮ সালে নাউখাওয়ার ডারায় ৩৮ লক্ষ টাকা ব্যয়ে বাস্তবায়নকারী সংস্থা এলজিইডি ব্রিজটি নির্মাণ করে। ওই বছরেই বন্যায় সংযোগ সড়ক ভেঙে চলাচল বন্ধ হয়ে যায়। বর্ষা মৌসুম এলে মানুষ ভোগান্তিতে পড়ে। বর্ষা মৌসুমে পানি প্রবাহিত হলেও শুকনো মৌসুমে পানি থাকে না। কালীগঞ্জ মহাবিদ্যালয়ের প্রভাষক মামুন-উল-হক, জীবনকৃষ্ণ চন্দ্র বলেন, এই নালাকে ঘিরে এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই। ব্রিজ আছে, কিন্তু সংযোগ সড়কের অভাবে কোন কাজে আসছে না।
