১৯৭১-এর স্বাধীনতাযুদ্ধের দুই যুগ পর আবিষ্কৃত পার্বতীপুরের গণকবরটি প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে গো-চারণ ভূমিতে পরিণত হয়েছে। পার্বতীপুর রেলওয়ে জংশন সংলগ্ন রেলওয়ের ভূমিতে ৭১-এর স্বাধীনতাযুদ্ধের দুই যুগ পর আবিষ্কার হয় পার্বতীপুরের একমাত্র গণকবরটি। স্বাধীনতার দুই যুগ পর এ গণকবর ও বধ্যভূমি আবিষ্কার হলে দীর্ঘদিনের প্রচেষ্টায় সেখানে নির্মাণ করা হয় একটি স্মৃতিস্তম্ভ। নির্মাণকালে স্মৃতিস্তম্ভ এলাকার অনেক কাজ অসমাপ্ত থাকে। পরবর্তীতে সেগুলো না করায় অরক্ষিত থেকে যায়।
