বগুড়ায় যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ২১:০৪
বগুড়ায় ছিনতাইকারী আখ্যা দিয়ে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শহরের পুরান বগুড়া এলাকায় বৃহস্পতিবার মধ্যরাতে একদল যুবক তাকে পিটিয়ে হত্যা করে। সরকারি আযিযুল হক কলেজের নতুন ভবনের উত্তর-পশ্চিম সীমানা প্রাচীর সংলগ্ন স্থান থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। পুরান বগুড়া এলাকার কয়েকটি ছাত্রাবাসে অবস্থান করা শিক্ষার্থীরা জানান, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে জহুরুল নগর এলাকা থেকে একদল যুবক আনুমানিক ২০ বছর বয়সী এক তরুণের পিছু ধাওয়া করে। এসময় ধাওয়াকারীরা ছিনতাইকারী বলে চিত্কার করতে করতে গিয়ে তাকে আটক করে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পাশাপাশি গলায় ফাঁস দিয়ে হত্যা করে। বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ জানান, গতকাল দুপুর পর্যন্ত নিহত যুবকের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।