আজ ঐতিহাসিক ৮ ডিসেম্বর। বোমা হামলার ট্র্যাজেডি দিবস। ২০০৫ সনের এই দিন নেত্রকোনা শহরের অজহর রোডস্থ উদীচীর অফিসের সামনের সড়কে ১০ টায় জেএমবির বোমা হামলায় নিহত হয়েছিল হামলাকারীসহ ৮ জন। আহত হয়েছিলেন শতাধিক ব্যক্তি। এরমধ্যে ছিল উদীচীর দুই কর্মকর্তা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুদীপ্তা পাল শেলী এবং খাজা হায়দার হোসেন। আরো নিহত হয়েছিল মোটর মেকানিক যাদব দাস, রানী আক্তার, রিকসা চালক জয়নাল, ভিক্ষুক রইছ মিয়া, আপ্তাব উদ্দিন এবং বোমা হামলাকারী। কাছে থেকেও প্রাণে বেঁচে গিয়েছিলেন নেত্রকোনার ইত্তেফাক প্রতিনিধি শ্যামলেন্দু পাল, বিটিভির তত্কালীন প্রতিনিধি অধ্যাপক রুহুল আমিন এবং যুগান্তরের প্রতিনিধি কবি ইয়াসিনুর রহমান। বিচারে নেত্রকোনায় বোমা হামলাকারীদের দোসর বাংলাভাইসহ ৪ জনের ফাঁসি হয়েছিল।
এই দিবসটিকে সামনে রেখে নেত্রকোনা ট্র্যাজেডি দিবস উদ্যাপন কমিটির উদ্যোগে আজ শনিবার সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১০টা ৪৫ মিনিট অর্থাত্ ৫ মিনিট নেত্রকোনা শহর থাকবে স্তব্দ। এদিন শহীদদের স্মরণে ৫ মিনিট নীরবে দাঁড়িয়ে তাদের শ্রদ্ধা জানানো হবে ।
