মুক্তিযুদ্ধের বিজয় বার্তা, মাদকমুক্ত শিক্ষাঙ্গনসহ বিভিন্ন শ্লে¬াগান নিয়ে এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমের নেতৃত্বে সাইকেলিস্ট টুর বাংলাদেশ ২০১২, নামের ২০ জনের সাইকেল অভিযাত্রী দলটি গতকাল শুক্রবার নীলফামারী জেলার ডিমলা অতিক্রম করেছে। দলটি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা সদর থেকে যাত্রা শুরু করে দেশের বৃহত্ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের উপর দিয়ে তিস্তা নদী পার হয়ে উপজেলার ডালিয়া হয়ে ডিমলার সুঠিবাড়ি, খগাখড়িবাড়ি, ডোমারের গোমনাতি চিলাহাটি হয়ে পঞ্চগড়ের উদ্দেশে যাত্রা করে।
এভারেস্ট একাডেমি আয়োজিত মুসা ইব্রাহীমের নেতৃত্বে ২৫ দিনের এ সফর গত ৩ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয় যা আগামী ২৭ ডিসেম্বর শেষ হবে ।
