জেপি’র সম্পাদকমণ্ডলীর সভা সোমবার

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ২১:৪৬
শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে আগামী সোমবার সকাল ১০টায় জাতীয় পার্টি-জেপি’র সম্পাদকমণ্ডলীর এক যৌথ সভা অনুষ্ঠিত হবে। জেপির লালমাটিয়াস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় দলের মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম সভাপতিত্ব করবেন। সভায় দলের সম্পাদকমণ্ডলীর সকল সদস্য, অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিশেষ আমন্ত্রণে ঢাকায় উপস্থিত প্রেসিডিয়াম সদস্য ও ভাইস চেয়ারম্যানবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।-প্রেস-বিজ্ঞপ্তি