শোক সংবাদ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ২১:৪৮
মিনহাজুল ইসলাম বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব আলহাজ্ব মিনহাজুল ইসলাম বৃহস্পতিবার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন। কাল শনিবার তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহ্ছানুল হুদা শোক প্রকাশ করেন। আফাজ উদ্দিন শেখ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম শিহাবের পিতা আফাজ উদ্দিন শেখ (৭০) শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি ৭ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন। আব্দুল আজিজ পাবনা জেলা গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুল আজিজ (৭০) পাবনা শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে রেখে গেছেন। ডা. আব্দুল হক সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ আব্দুল হক (৫৫) ক্যান্সারে আক্রান্ত হয়ে বুধবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্ত্রী, ২ কন্যা, ১ পুত্র রেখে গেছেন।