বিএনপির ডাকা অবরোধের কারণে আগামীকাল রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্যান্য দিনের পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের www.nu.edu.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।
