দ্বাদশ রাশির পূর্বাভাস

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১২, ১৮:২৬
আজ ৯ ডিসেম্বর, ২০১২ খ্রিস্টাব্দ, ২৫ অগ্রহায়ণ, ১৪১৯ সাল এবং ২৪ মহরম, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৩৯ মিনিটে এবং সূর্যাস্ত ৫-১৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৯। আপনার উপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা ৩ ও ৯। শুভবার: বৃহস্পতি ও মঙ্গলবার। শুভরত্ন: পোখরাজ ও রক্তপ্রবাল। প্রকৃতিগতভাবে আপনি: দৃঢ় ও জঙ্গী ব্যক্তিত্বের অধিকারী। উচ্চাভিলাষের সাথে সাথে মত প্রকাশেও আপনি বলিষ্ঠ। কর্মপন্থায় একনায়ক সুলভ ভাব আছে আপনার। সংকট ও বিপদেও মাথা ঠিক রেখে কাজ করতে পারেন। অস্থির চিন্তার জন্য ভ্রমণ ও অভিযাত্রার প্রতি আপনার রয়েছে ঝোঁক। লক্ষ্য অর্জনে কোন ঝুঁকি নিতেই আপনি পিছপা হন না। টাকা-পয়সার ব্যাপারে কৃপণতার প্রশ্রয় আপনি দেন না। তবে কৌশল ও ডিপ্লোম্যাসীর অভাব আপনার জীবনকে বাধাপূর্ণ করে তুলতে পারে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কবি জন মিল্টন, বেগম রোকেয়া, কার্ক ডগলাস, ব্রজেন দাস, যাদুকর শাহমনি, মীর শওকত আলী, রসায়নবিদ ফ্রিজ হেলার, দার্শনিক ইয়ামা জাকি আনসারী, রাজনীতিক রাজিউদ্দিন আহমেদ। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ দেহে অস্ত্রপ্রচারের সম্ভাবনা আছে। অকারণ দুশ্চিন্তা পরিহার করুন। মাতা বা মাতৃস্থানীয় কেউ আপনাকে সহযোগিতা করতে পারেন। কোন ধরনের প্রত্যাশা পূরণ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ অংশীদারি ব্যবসায় সতর্ক থাকার চেষ্টা করুন। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। কোন ধরনের মামলা মোকদ্দমায় জড়াতে পারেন। বৈবাহিক আলোচনা বাধাগ্রস্ত হতে পারে। স্বামী-স্ত্রী আলোচনা করে সিদ্ধান্ত নিন। দূরের যাত্রা শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ ঠিকাদারদের জন্য দিনটি শুভ। নতুন কোন কাজ হাতে আসতে পারে। চাকরি সন্ধানকারীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। ব্যয় বৃদ্ধি পাবে। পিতা বা পিতৃস্থানীয় কারো সহায়তা পাবেন। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ অকারণে ব্যস্ততা পরিহার করুন। অতিরিক্ত পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়বেন। মন অবসাদগ্রস্ত হতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মাতৃস্বাস্থ্য ভালো থাকবে। কোন প্রত্যাশা পূর্ণ হতে পারে। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। আজ কোন ঝুঁকি নেবেন না। কর্মস্থলে ঝামেলা হতে পারে। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ শিক্ষাক্ষেত্রে উন্নতির সম্ভাবনা আছে। চাকরি ক্ষেত্রে কোন গূঢ় দায়িত্ব পেতে পারেন। কাজের চাপ বৃদ্ধি পাবে। মন বিষণ্ন্ন থাকবে। আজ কোন ঝুঁকি নেবেন না। রোমান্স ও বিনোদন শুভ। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগে সুফল পেতে পারেন। কাগজের ব্যবসায় লাভ যোগ আছে। প্রত্যাশা পূর্ণ হতে পারে। স্থাবর সম্পত্তি লাভের প্রচেষ্টা সফল হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ বিপরীত লিঙ্গের কারো সহযোগিতা পাবেন। কোন সূত্র থেকে অর্থাগম হতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। আপনজনের সহযোগিতা পেতে পারেন। সমস্যাকে ভয় পাবেন না। সমস্যা সমাধানে সক্ষম হবেন। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ পুরনো কোন সমস্যা নতুন করে দেখা দিতে পারে। সাহসীকতার সাথে মোকাবিলা করুন। প্রবাসী আপনজনের সংবাদ পাবেন। গৃহে নতুন অতিথির আগমন ঘটতে পারে। প্রাপ্ত তথ্য সর্তকতার সাথে যাচাই করুন। যাত্রা ও যোগাযোগ শুভ। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ ব্যবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। বাকী বকেয়া ক্ষতির কারণ হতে পারে। শরীরও খুব একটা ভালো যাবে না। প্রয়োজনে বিশ্রাম নিন। যোগাযোগ শুভ। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। ঠিকাদারদের হাতে নতুন কাজ আসতে পারে। পাওনা টাকা আদায় হতে পারে। পুরনো কোন বন্ধুর সাথে হঠাত্ দেখা হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পাবেন। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ স্বামী বা স্ত্রীর সঙ্গে মত বিরোধ দেখা দিতে পারে। শরীর ভালো যাবে না। যে কোন অসুস্থতায় চিকিত্সকের উপদেশ নিন। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। কাজকর্মে অগ্রগতি বাধাগ্রস্ত হবে। অসত্ সঙ্গ পরিত্যাগ করুন।