গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১২, ১৮:৫৩
ঘরবাড়ি কিংবা অফিসকে ধুলোমুক্ত আর পরিষ্কার রাখতে অনেকেই ভ্যাকুয়াম ক্লিনার নামের যন্ত্রটির দ্বারস্থ হন। আর নানা বৈশিষ্ট্য ও নানা কোম্পানির হাজারও ভ্যাকুয়াম ক্লিনারের ভিড়ে অন্যরকম এক রেকর্ডই গড়েছে জার্মানির হার্টমুট গ্যাসম্যান ও আমেরিকার হাইলা ইউএস গ্যাসম্যান ইনকের যৌথ উদ্যোগে বানানো একটি ভ্যাকুয়াম ক্লিনার। এ বছরের ১৪ আগস্ট থেকে বিক্রির জন্য বাজারে ছাড়া এই ভ্যাকুয়াম ক্লিনারটিকেই বলা হচ্ছে এ যাবতকালের সবচেয়ে দামি ভ্যাকুয়াম ক্লিনার, যার দাম ধরা হয়েছে ২১,৯০০ মার্কিন ডলার বা ১৩,৭৯৯ পাউন্ড। যদিও বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ১৮ লক্ষ টাকা দামের এই ভ্যাকুয়াম ক্লিনারটির মাত্র দুটি ক্লিনারই এখন অবদি বিক্রি করতে পেরেছে হার্টমুট ও হাইলা গ্যাসম্যান।