জোকস

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১২, ১৮:৫৪
খ্যাতনামা লেখক সমারসেট মম একবার ভীষণ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। নামী লেখক হওয়ায় প্রতিদিনই হাসপাতালের সামনে আর হাসপাতালের ফোনে লেখকের খবর নিতে উত্সুক থাকা ভক্তদের নিয়ে হিমশিম খেতে হচ্ছিল হাসপাতাল কর্তৃপক্ষকে। এরই মধ্যে এক নাছোড়বান্দা ভক্ত ফোনে অনেক অনুরোধ করে পৌঁছে গেলেন সমারসেট মম অবধি। জানতে চাইলেন প্রিয় লেখকের জন্য তিনি ফল পাঠাবেন না ফুল। উত্তরে সমারসেট মম রসিকতা করে উত্তর দিলেন, ‘ফল পাঠানোর জন্য সময়টা বেশ দেরি হয়ে গেছে আর ফুল পাঠানোর জন্য সময়টা খুব দ্রুতই হয়ে যাচ্ছে!’ ++ জনপ্রিয় লেখক আর্থার সি. ক্লার্ক ক্রিকেট খেলা খুব একটা পছন্দ করতেন না। তারপরও কী মনে করে যেন একবার তিনি স্টেডিয়ামে গেলেন শ্রীলঙ্কা দলের একটা খেলা দেখতে। খেলা দেখা শেষে স্টেডিয়াম থেকে বেরুনোর পর একজন তার কাছে খেলা কতটা উপভোগ করেছেন জানতে চাইলেন। উত্তরে ক্লার্ক বললেন, ‘হুমম! নিশ্চয়ই দারুণভাবে সময়টা উপভোগ করেছি। তবে সেটা ঠিক খেলা দেখে নয়, বরং সাথে নেওয়া এই সায়েন্স ফিকশন বইটা পড়ে!’ ++ একবার এক সংকলনে লেখা দেওয়ার জন্য অনুরোধ করে জনপ্রিয় লেখক বার্নার্ড শ-এর কাছে চিঠি লিখল এক তরুণ। চিঠিতে সে লেখা পাঠানোর অনুরোধের পাশাপাশি এটাও জানিয়ে দিয়েছিল যে বয়সে তরুণ বলে তার পক্ষে বার্নার্ড শ-এর লেখার সম্মানী পাঠানো সম্ভব নয়। তরুণটির এই কথা আর আবেদনটা ঠিক মনোপুত হলো না শ-এর। তাই ফিরতি চিঠিতে তিনি লিখলেন যে তিনি ওই তরুণের বড় হয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে রাজি আছেন!