এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১২, ১৯:৪২
শিক্ষার্থী বন্ধুরা, এইচ.এস.সি. পরীক্ষায় ইংরেজিতে A+ পেতে সবচেয়ে বড় প্রয়োজন সঠিক দিক-নির্দেশনা এবং তদানুযায়ী যথার্থ অনুশীলন। ইংরেজি প্রথমপত্রের Part A, Part B ও Part C-তে যেসব critical question রয়েছে, সেগুলোর উপর সম্যক ধারণার্জন করে ও উত্তর লেখার যথার্থ কৌশল আয়ত্ত করে উপযুক্ত কিছু অনুশীলন করতে পারলেই সাফল্য অনিবার্য। ইতোপূর্বে আমরা Part A-এর উপর আলোচনা করেছি। এখন পর্যায়ক্রমে Part B অংশের Fill in the gaps-এর নিয়মাবলী এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো। Rule 01:- কোন sentence-এর subject কিংবা object হিসাবে noun, pronoun বা noun equivalent বসে। বিঃ দ্রঃ Noun equivalent বলতে একাধিক শব্দকে বুঝায় যা noun-এর মতো কাজ করে থাকে। উল্লেখ্য যে, noun equivalent-এর চেহারা অনেক ক্ষেত্রেই noun-এর মতো হয় না, কিন্তু কাজ করে noun-এর মতো। নিম্নের underlined শব্দগুলোই noun equivalent. i) Nishat likes reading modern novels. ii) Cheap but interesting books have not been sold. iii) To tell a lie is a great sin. iv) He knows how to solve the problem. চেনার উপায়-০১: কোন sentence-এ verb-এর পূর্বে শূন্যস্থান থাকলে এবং শূন্যস্থানের পূর্বে কোন subject না থাকলে উক্ত শূন্যস্থানে subject হিসাবে noun বা noun equivalent বসে। যেমন- i) _____ came to the orphanage at four. (Ans. Jerry; কারণ ‘came’ verb-টির পূর্বে subject হিসেবে noun বসেছে) ii) _____ is a leading developing country. (Ans. India; কারণ ‘is’ verb-টির পূর্বে subject হিসেবে noun বসেছে) iii) In our country, _____ is considered a curse. (Ans. Illiteracy; কারণ ‘is considered’ verb-এর পূর্বে subject হিসেবে noun বসেছে। উল্লেখ্য যে, ‘In our country’ অংশটি এই sentence-এর subject নয়, বরং অতিরিক্ত phrase হিসাবে বসেছে যা বাদেও বাক্যটির অর্থ হয়।) চেনার উপায়-০২: কোন sentence-এ transitive verb-এর পরে শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে object হিসাবে noun বা noun equivalent বসে। যেমন- i) Deforestation affects ___. (Ans. environment; কারণ ‘affects’ transitive verb-টির পরে obj হিসেবে noun বসেছে) ii) We need _____. (Ans. development; কারণ ‘need’ transitive verb-টির পরে object হিসেবে noun বসেছে) iii) Clean environment can ensure ____ for everybody. (Ans. sound health; কারণ ‘ensure’ transitive verb-টির পরে object হিসেবে noun equivalent বসেছে) চেনার উপায়-০৩: কোন sentence-এ preposition-এর পরে শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে preposition-এর object হিসাবে noun বা noun equivalent বসে। যেমন- i) I am fond of _____. (Ans. sweet; কারণ এখানে ‘of ’-এর পরে noun হিসেবে ‘sweet’ বসেছে) ii) We should abstain from _____. (Ans. smoking; কারণ এখানে ‘from’-এর পরে noun হিসেবে ‘smoking’ বসেছে) iii) He is responsible for _____. (Ans. helping the miscreants; কারণ এখানে preposition ‘for’-এর পরে noun equivalent হিসেবে ‘helping the miscreants’ বসেছে) চেনার উপায়-০৪: কোন sentence-এ article (a, an, the)-এর পরে সাধারণত noun বা noun equivalent বসে। অর্থাত্ (i) article + noun / noun equivalent হয়্। তবে ক্ষেত্রবিশেষে article-এর পরে adjective বসিয়ে তারপর noun / noun equivalent ব্যবহার করা যায়। অর্থাত্ তখন (ii) article + adjective + noun / noun equivalent হয়্। আবার (iii) article + adverb + adjective + noun / noun equivalent হিসেবেও বসতে পারে। যেমন- i) The _____ of the Taj Mahal is very alluring. (Ans. beauty; কারণ শূন্যস্থানের পূর্বে article হিসেবে ‘the’ আছে) ii) Poverty is an important _____ of illiteracy. (Ans. cause; কারণ শূন্যস্থানের পূর্বে article+adjective আছে) iii) This is a very essential ______. (Ans. matter; কারণ শূন্যস্থানের পূর্বে article+adverb+adjective আছে, ফলে শূন্যস্থানে noun হিসেবে ‘matter’ বসেছে) চেনার উপায়-০৫: কোন sentence-এ possessive case (যেমন- his, her, my, your, their, our, its, own, Karim’s, Rabeya’s, one’s ইত্যাদি), this, that, these, those, whose ইত্যাদির পরে সাধারণত noun বা noun equivalent বসে। অর্থাত্ (i) possessive case + noun / noun equivalent হয়্। তবে ক্ষেত্রবিশেষে possessive case-এর পরে adjective বসিয়ে তারপর noun / noun equivalent ব্যবহার করা যায়। অর্থাত্ তখন (ii) possessive case + adjective + noun / noun equivalent হয় আবার (iii) possessive case + adverb + adjective + noun / noun equivalent হিসেবেও বসতে পারে। যেমন- i) People can make their _____. {(Ans. development; কারণ possessive case (their) + noun (development)} ii) We should preserve our ______ wealth. (Ans. valuable; কারণ এক্ষেত্রে poss=our, adj=valuable, n=wealth) iii) He’s applied his utmost sincere ______. (Ans. labour; কারণ এক্ষেত্রে possessive case = his, adverb = utmost, adjective = sincere, noun = labour)য়, কি