মির্জাপুরে পেকুয়া-পাথরঘাটা সড়কের বেহাল দশা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১২, ২০:৫৫
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডির) অধীনে টাঙ্গাইলের মির্জাপুর পাহাড়ি এলাকাবাসীর যোগাযোগের একমাত্র মাধ্যম পেকুয়া-পাথরঘাটা পর্যন্ত ১২ কিঃমিঃ সড়কের বেহাল দশা। দীর্ঘদিন যাবত্ সড়কের সংস্কার না হওয়ায় ১০ মিনিটের রাস্তা যেতে সময় ব্যয় হয় দেড় ঘন্টা। রাস্তাটি রক্ষণাবেক্ষণ ও সংস্কার হবে কিনা তা অনিশ্চিত হয়ে পড়েছে।রাস্তাটি উন্নয়নের জন্য উপজেলা প্রকৌশল অফিস, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন বিভাগে দীর্ঘদিন ধরে আবেদন করে আসছে। কিন্তু রাস্তাটির কোন উন্নয়ন হচ্ছে না। রাস্তাটি সংস্কার হলে মির্জাপুরের আজগানা, তরফপুর, লতিফপুর ও বাঁশতৈল ইউনিয়নের হাজার হাজার মানুষ অতি সহজে পাথরঘাটা হয়ে বাসাইল উপজেলা এবং জেলা সদর টাঙ্গাইলের সাথে যোগাযোগ করতে পারবে। রাস্তাটির কোন উন্নয়ন না হওয়ায় এলাকাবাসী উত্পাদিত বিভিন্ন ফসল এবং ফলমূলের ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছে। এ ব্যাপারে মির্জাপুর উপজেলা প্রকৌশলী শামসুল আলম খান জানান, পেকুয়া-পাথরঘাটা রাস্তাটির উন্নয়নের জন্য বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।