চান্দিনা পৌর আওয়ামী লীগ সম্মেলন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১২, ২০:৫৬
চান্দিনা পৌর আওয়ামী লীগ সম্মেলনে ঘোষণা হয়নি পূর্ণাঙ্গ কমিটির নাম। শুক্রবার দুপুরে চান্দিনা মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলনে শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক এর নাম ঘোষণা করা হয়। এতে বড় দুটি পদে পূর্ব কমিটির নাম অক্ষুণ্ন রেখে কাজী গোলাম মোস্তফাকে সভাপতি ও মো. মফিজুল ইসলাম কমিশনারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক ডেপুটি স্পীকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আইউব আলী প্রমুখ।